গুলশানের রেস্টুরেন্টে কমান্ডো অভিযানের ৫টি ভিডিও

বিদেশ ডেস্ক
০২ জুলাই ২০১৬, ২৩:২২আপডেট : ০৩ জুলাই ২০১৬, ১৬:২৫

রাজধানীর গুলশানের ক্যাফে হলি আর্টিজানে সন্ত্রাসী হামলা পর জিম্মি সংকট নিরসনে চালানো হয় উদ্ধার অভিযান ‘অপারেশন থান্ডারবোল্ট’। ওই অভিযান চলাকালে পার্শ্ববর্তী ভবন থেকে ধারণ করা পাঁচটি ভিডিও প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

দক্ষিণ কোরীয় নাগরিক ডি.কে হোয়াং তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এসব ভিডিও প্রকাশ করেছেন। তিনি ভিডিওগুলোর ক্যাপশনে দাবি করেছেন, জিম্মিদের মুক্ত করতে পরিচালিত অভিযানের ভিডিও। তবে অভিযান পরিচালনাকারী যৌথবাহিনীর পক্ষ থেকে ভিডিওগুলোর সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

ফেসবুকে ডি.কে হোয়াংয়ের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ব্যক্তিগত তথ্যে উল্লেখ করা হয়েছে তিনি দক্ষিণ কোরিয়ার নাগরিক। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন। ভিডিওগুলো তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হলেও ইউটিউবে তা পাওয়া যাচ্ছে। 

ভিডিওগুলো এখানে যুক্ত করা হলো-

উল্লেখ্য, গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের রেস্টুরেন্ট  ‘হলি আর্টিজান বেকারি’তে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে প্রথম হামলা চালায় সন্ত্রাসীরা। গুলি করতে করতে ভেতরে ঢুকে রেস্টুরেন্টে থাকা লোকদের জিম্মি করে ফেলে তারা। খবর পেয়ে গুলশান থানাসহ আশেপাশের থানাগুলো থেকে পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে। গিয়েই তারা রেস্টুরেন্ট কম্পাউন্ডে ঢুকে পড়ে। সন্ত্রাসীরা অত্যাধুনিক অস্ত্র ও বিস্ফোরক দিয়ে পাল্টা আক্রমণ করলে পুলিশ সদস্যদের অনেকেই হতাহত হন। পিছু হটতে বাধ্য হন পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এরপর শনিবার সকাল সাতটা চল্লিশে শুরু হয় ‘অপারেশন থান্ডারবোল্ট’। ১২-১৩ মিনিটের মধ্যে সন্ত্রাসীদের নির্মূল করা হয়। সাড়ে আটটায় অপারেশন সমাপ্ত করা হয়।

অভিযানে ৩ জন বিদেশি যার মধ্যে ১ জন জাপানি এবং ২ জন শ্রীলঙ্কান নাগরিকসহ মোট ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। আর অভিযানের পর তল্লাশি শেষে আরও ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়। অভিযানে ৬ সন্ত্রাসী নিহত হন।

হামলায় নিহত ২০ জনের নাগরিকত্ব ও পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে ১৭ জন বিদেশি ও ৩ জন বাংলাদেশি।  বিদেশিদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি ও একজন ভারতীয়। বাংলাদেশিদের মধ্যে একজন যুক্তরাষ্ট্র প্রবাসী ছিলেন। নিহতদের  পারিবারিক সূত্র ও সংশ্লিষ্ট দূতাবাস এসব তথ্য নিশ্চিত করেছে।

/এসএ/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নয়া দিল্লিতে প্রেস মিনিস্টার হওয়া সাইদুর রহমানকে আরএফইডি’র সম্মাননা
নয়া দিল্লিতে প্রেস মিনিস্টার হওয়া সাইদুর রহমানকে আরএফইডি’র সম্মাননা
লন্ডনে বাংলাদেশি মাছুমকে কেন হত্যা?
লন্ডনে বাংলাদেশি মাছুমকে কেন হত্যা?
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানসহ  ৬ দাবিতে শাহবাগে সমাবেশ
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানসহ  ৬ দাবিতে শাহবাগে সমাবেশ
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফীক নাওয়াজ মারা গেছেন
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফীক নাওয়াজ মারা গেছেন
সর্বাধিক পঠিত
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য